
রংপুর অফিস:
মুক্তিযুদ্ধ ছিল ৯ মাসের কিন্তু বীরাঙ্গনাদের যুদ্ধ সারাজীবনের। সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সম্মান দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আজ শুক্রবার বেলা ১১ টায় রংপুর টাউন হলে ফিরেদেখা’র উদ্যোগে ৫০ জন মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এ কথা বলেছেন।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা’র আয়োজনে রংপুর বিভাগের ১৯৭১ সালে নির্যাতিত নারী ৫০ জন মুক্তিযোদ্ধ (বীরাঙ্গনা) নারী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খান, বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, শুভচ্ছা বক্তব্য রাখেন কবি এ এসএম হাবিবুর রহমান , নাহিদা ইয়াসমিন, ফজলে ফিরোজ, উপস্থাপন করেন ফিরেদেখা’র সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, সহসাহিত্য সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন লেখক রেজাউল করিম মুকুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিরেদেখা’র সাধারণ সম্পাদক কবি ও প্রকাশক সাকিল মাসুদ। অনুষ্ঠানে বীরাঙ্গনাদের ফিরেদেখা পদক, শীতকালীন উপহার, নগদ অর্থ প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.