
রংপুর অফিস:
শ্রদ্ধা ভালবাসা আর সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুর মহানগরীসহ বিভাগে পালন করা হয়েছে মুক্তির মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন।
সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্ফোরেশনের মেয়র মোস্তা ফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো:আব্দুল আলিম মাহমুদসহ প্রশাসন, জেলা প্রশাসক মো. আসিব আহসানসহ জেলা প্রসাশনে সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,স্বাস্থ্য অধিদপ্তর, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।
আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন ও স্কুল-কলেজ সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। এসময় মানুষের ঢল নামে পুরো ম্যুরাল জুড়ে। এছাড়াও পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ। এখানে এক সাথে ১০১জন শিশু শিল্পী জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠিতহয় সাংস্কৃতিক পরিবেশনা।
অন্য দিকে সকালে রংপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনাসভার। এতে বক্তব্য রাখেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসিও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এম.কামরুল হাসান। সকল অফিসার, জেওসিও সেনা সদস্যরা অংশনেন। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন গাঁথা ও ডুকুমেন্টরী প্রদর্শনী করাহয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.