
খবর বিজ্ঞপ্তির:
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির রংপুর জেলা শাখা কমিটি।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এসোসিয়েশনের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বনপা’র রংপুর জেলা কমিটির আহবায়ক ও রংপুর ক্রাইম নিউজ এর সম্পাদক জি.এম.এম মোতাকাব্বেরু রহমান সৌরভের সভাপতিত্বে ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রংপুর ব্যুরো এস.এম. জাকির হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাব রংপুর এর সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ্ বায়েজিদ আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার, সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন, দৈনিক অর্জন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: হাবিবুর রহমান হাবিব, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মাহমুদুল হাসান, প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর ক্রাইম নিউজের প্রকাশক আসমিন ফারহা আঁখি, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, ডিআরবি টিভি’র প্রকাশক শাহরিয়ার মিম, ওছিলা নিউজ এর প্রকাশক মোঃ আশরাফুল আলম, রংপুর এক্সপ্রেসের এডিটর আমিরুল ইসলাম, চেতনা ৭১ এর প্রকাশক মোঃ মিজানুর রহমান বিপ্লব, রংপুরের খবর এর সম্পাদক মোঃ হাসান ফেরদৌস রাসেল, উত্তরের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক আকতারুল জামান আকতার, মোঃ গোলজার হোসাইন(উত্তর স্বর নিউজ)সহ স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স বক্তব্যে বনপা’র লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.