
রংপুর অফিস:
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে কেককাটা ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের তারাগঞ্জ সংবাদদাতা খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার সুমিত ভৌমিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদের পক্ষ থেকে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী।
এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক আখিরার সম্পাদক মাসুদার রহমান মিলু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, দৈনিক ইত্তেফাকের গঙ্গাচড়া উপজেলা সংবাদদাতা কমল কান্ত রায়, মিঠাপুকুর উপজেলা সংবাদদাতা শামীম আখতার, বদরগঞ্জ উপজেলা সংবাদদাতা কামরুল ইসলাম, উত্তরবাংলা স্টাফ রিপোর্টার মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোবাশ্বের আহমেদ।
[caption id="attachment_32127" align="aligncenter" width="600"]
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন[/caption]
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন, ‘দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তার স্মৃতির স্মরণে মানিক মিয়া এভিনিউ নামে একটি সড়ক নামকরণ করা হয়েছে। দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অতীত ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যাক্ত করি।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.