
স্টাফ রিপোর্টার:
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা, কেক কাটাসহ, পাঠক সমাবেশ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল তিনটায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনের হল রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার। সঞ্চালনায় ছিলেন ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টর গোলাম মোস্তফা আনসারী।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেছেন, ‘বঙ্গবন্ধু, দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়া একই সূত্রে গাঁথা। বক্তারা আরও বলেন, দৈনিক ইত্তেফাকের সমকালীন সংবাদ পরিবেশন খুবই প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রেখে হাতে হাত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। ইত্তেফাক বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে।'
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাঃ আলীম মাহমুদ, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোস্তবা হোসেন রিপন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, বিটিভির প্রতিনিধি সাইদুল ইসলাম আলমগীর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়জীদ প্রমুখ
এছাড়া রংপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক দ্বায়িত্বে ছিলেন ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা সাদা মিয়া, কমল কান্ত রায়, আমিনুল ইসলাম জুয়েল, শামীম আখতার, মুক্তা, বেরোবি সংবাদদাতা মোবাশ্বের আহমেদ, ফটোগ্রাফার এম মিরু সরকার প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.