
রংপুর অফিস:
রংপুর মহানগরীর নজিরেরহাট রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়া এলাকা থেকে মকবুল হোসেন (৭৫) নামের এক দিনমজুর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার আবুল কালামের বাঁশঝাড় থেকে মকবুল হোসেনের ঝুলš লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায় দিনমজুর মকবুল হোসেন। পরে পরিবারের লোকজন সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজা-খোজি করে। এক পর্যায়ে এলাকাবাসি বৃহস্পতিবার দুপুরে মকবুল হোসেনের লাশ স্থানীয় আবুল কালামের বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার এবং পুলিশকে খবর দেয়। পরিবারে লোকজন এসে মকবুলের লাশ সনাক্ত করে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার আরিফুজ্জামান আরিফ জানান, তাৎক্ষনিকভাবে (সিআইডি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। তবে তার শরীরের বিভিন্নস্থানে ক্ষত দেখা গেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.