
নিউজ ডেস্ক:
রংপুরে বালিশের ভিতরে করে ইয়াবা বিক্রির সময় মা-ছেলেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
আটককৃতরা হলেন- রংপুর সদর উপজেলার পাগলাপীর হরকলি গ্রামের মোকছেদুল হকের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলে রায়হান (১৮)।
সোমবার (২৭ জুলাই) বিকেলে নগরীর উত্তম হাজিরহাট এলাকা থেকে তাদের আটক করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশের সদস্যরা নগরীর হাজীরহাট এলাকায় অবস্থান করছিল। এমন সময় একটি বালিশ নিয়ে এক মহিলাসহ দুইজন বাস থেকে নামেন। পরে গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতে আটক করে তল্লাশি চালিয়ে বালিশের ভিতর থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য চার লাখ ৪৪ হাজার টাকা।
এঘটনায় গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.