
রংপুর অফিস:
রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিগর এলাকার শাহিনুর আলম নামে এক ব্যক্তি মরা ঘাঘট নদীর বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ওই এলাকার বসত বাড়ি এবং সড়ক।
স্থানীয় প্রশাসনে একাধিক অভিযোগ দেয়ার পরেও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় মানব বন্ধন ওবিক্ষোভ করেছেন ওই এলাকার নারী-পুরুষ ও বৃদ্ধরা।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক অফিস ঘেরাও করে স্বারকলিপি দেন ভুক্তভোগিরা।
ভুক্তভোগি সাগর মিয়া বলেন, মাটি এবং বালু তোলার কারণে পাঁচটি বাড়ি নদী গর্ভে ভেঙ্গে গেছে। অনেক বাড়ি অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।প্রায় ১কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে। আমরা থানায় অভিযোগ করেছি, লিখিত দিয়েছি কোন কাজ হয় নাই। সে কারণে আজ রাজপথে আসছি। ডিসিকেও অভিযোগ দিয়েছি।
শাহ জাজান আলী বলেন, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং ক্ষতি গ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।
আব্দুস সামাদ নামে আরেক এলাকাবাসী বলেন, মরা ঘাঘট নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদী জমি এবং ঘরবাড়ি রয়েছে। বালু উত্তোলন অবৈধ হলেও এলাকার প্রভাবশালী শাহীনুর আলম নামের এক ব্যক্তি ভেকু দিয়ে বালু উত্তোলন করছে। এতে করে আবাদী জমি এবং ঘরবাড়ি হুমকীর মুখে পড়ছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার দাবীতে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করছি এবার কাজ হবে। কারণ এর আগে অভিযোগ দিলেও কাজ হয় নাই।
অভিযুক্ত শাহিনুর আলমকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.