নিউজ ডেস্ক:
রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম। এ সময় পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করেন।
রসিকের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়ার পরও তারা যাচ্ছিল না। এতে ২৮ কোটি টাকার চলমান একটি উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। তাই বৃহস্পতিবার ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এদিকে বিনা নোটিশে উচ্ছেদ করার অভিযোগ তুলেছেন এসব স্থাপনার মালিকরা।
তারা বলেছেন, কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের বিষয়টি আগে জানায়নি। এমনকি কোন নোটিশও দেওয়া হয়নি। হঠাৎ করেই উচ্ছেদ করায় তারা চরম বিপাকে পড়েছেন।
এম২৪নিউজ/আখতার