
নিউজ ডেস্ক:
রংপুর-ঢাকা মহাসড়কে কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে এই দুর্ঘটনা ঘটে।
এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহিন্দ্রাকে চাপা মেরে কোচটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি তবে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুর গামী তিন চাকার মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত ঘন কুয়াশার কারণে কোচটি মাহিন্দ্রার মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার তিন যাত্রী মারা যান। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.