
রংপুর অফিস:
রংপুরে বিএনপি’র ও আওয়ামী লীগের একই সময়ে কর্মসূচী পালনে উত্তাপ ছড়িয়েছে নগরীতে। বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সহস্রাধিক নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বেরিকেড উল্টিয়ে বিএনপি নেতাকর্মীরা র্যালী করতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপি’র নেতাদের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
[caption id="attachment_36334" align="aligncenter" width="600"]
রংপুরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচী পালনে নগরে উত্তাপ। -M24News[/caption]
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি জাকারিয়া ইসলাম জীমসহ অন্যরা।
সমাবেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধি, দূর্নীতি, পুলিশ রাষ্ট্র কায়েমের আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানান বক্তারা।সেই সাথে জনগণকে সাথে আগামীতে বর্তমান সরকারকে উৎখাতের ঘোষণা দেন। এর আগে এইদিনে মৃত্যু বরণকারী মহানগর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবীতে বিএনপি অফিস থেকে মাত্র সাড়ে ৫’শ মিটার দূরে রংপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমজান আলী তুহিন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচী পালনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করেছিল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.