
রংপুর অফিস:
রংপুর নগরীর সাহেবগঞ্জে বিদ্যুৎ স্পষ্টে আবজার রহমান (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর সাহেবগঞ্জ বটতলা এলাকায় একটি ইটভাটার নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবজার রহমান কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভেতরকুটি গ্রামের এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সাহেবগঞ্জ বটতলা এলাকার দিনার ইটভাটায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতের তারের স্পর্শে আহত হয় আবজার। তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল অফিসের পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) ফারুক হোসেন বলেন, বিদ্যুত অফিসে অবগত না করে কাজ করার কারনে এ ঘটনা ঘটেছে। লাইন বন্ধ করে কাজ করলে এমন দুর্ঘটনা ঘটতো না।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিদ্যুৎ স্পষ্টে একজন মারা গেছেন শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.