
রংপুর অফিস:
রংপুরে বিড়ি শিল্পের ওপর শুল্ককর প্রত্যাহার এবং বিড়ি শিল্পে বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে প্রতিবাদে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা।
সোমবার বেলা ১১ টায় নগরীর জাহাজ কোম্পানী মোড়ে এ মানববন্ধনে অংশ নেন বিড়ি শিল্প নগরী হারাগাছ থেকে আসা কয়েক হাজার শ্রমিক।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের মাধ্যমে দেশের প্রাচীন শ্রমঘন শিল্প বন্ধ করার পাঁয়তারা হিসেবে বিড়ির উপর বারবার কর বৃদ্ধি করা হচ্ছে।
বক্তারা আগামী অর্থবছরের বাজেটে বিডিতে শুল্ক কমানো, ১০ভাগ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সুরক্ষা সরেজমিন পরিদর্শন ছাড়া বিড়ি কারখানা লাইসেন্স না দেয়া এবং নকল বাজদের বিরুদ্ধে কাস্টমসের আইনানুগ তৎপরতা গ্রহণের দাবি জানান।
এম২৪নিউজ/আখতার