
নিউজ ডেস্ক:
রংপুরে একটি বিদ্যুতের খুটির তারে প্রায় দেড় ঘন্টা ঝুলে থাকার পর এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে আজিজুলের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। সোমবার ভোরে সাড়ে রংপুর নগরীর করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে বাহিরে বের হয়ে তারা বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পান। কাছে গিয়ে তারে আটকা পড়া এক যুবককে দেখে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামাদি ও উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় দেড় ঘণ্টার বেশি সময় তারে ঝুলন্ত থাকতে হয় আজিজুলকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা জানান, কিভাবে সে তারে আটকা পরেছে তা জানা যায়নি। তবে আজিজুল জীবিত আছেন। তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.