
রংপুর অফিস:
রংপুর মহানগরের মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে রুহি আকতার (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আকাশ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় গতকাল সোমবার রাত নয় টায় মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
রুহি ঝিনাইদহের হরিণাকন্ড থানার হরিয়ারঘাট গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সোমবার বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মহানগরের মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ বলছে, রুহি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আকাশ মিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে রুহির বাবা গতকাল সোমবার দুপুরে একটি মামলা করেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অপরাধে ভিকটিম সাপোর্ট সেন্টারে দায়িত্বরত উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ নারী কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আকাশের বাড়ি রংপুরের বাহারকাছনা রাম গোবিন্দমোড় এলাকায়। মোবাইল ফোনে তার সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার আশ্বাস দিয়ে তাকে রংপুরে আসতে বলে আকাশ। গত শনিবার ঝিনাইদহ থেকে রংপুরে আসেন রুহি। এরপর আকাশের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়ে বন্ধ পান।
রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর হারাগাছ থানা পুলিশ রুহিকে উদ্ধার করে গত শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।গতকাল রবিবার বিকালে সেন্টারের দোতলা ভবনে আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের। পরে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মহানগর মেট্রোপলিটন কোতোয়ালি থানাকোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান,গতকাল সোমবার সন্ধ্যায় গংগাচড়া উপজেলা থেকে আকাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, রুহির পরিবারের লোকজন খবর পেয়ে ঝিনাইদহ থেকে রংপুরে এসেছেন। তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, ভিকটিম সাপোর্ট সেন্টারের ফ্যানে ফাঁস দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেছে। দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে আইনগত প্রক্রিয়া শেষ করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.