রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রংপুর অফিস:

স্বাস্থ্যবিধি মেনে ফুলের শুভেচ্ছা, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ডিসপ্লের মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

শনিবার সূর্যোদয়ের সাথেই জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মর্ডাণ মোড় স্মৃতিস্থম্ভে¢ অর্জনে পুস্প মাল্য অর্পন করা হয়।

বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ সকল সরকারি কর্মকর্তারা। পুস্প মাল্য দেন কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ম্যুরালে।

আরো শ্রদ্ধা নিবেদন করেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি , বিএনপি,প্রেস ক্লাব,রিপোর্টার্স ক্লাব সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রংপুরের শাশ্বত বাংলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন এসময় অনেকেই দাবি জানান, মুক্তিযুদ্ধের গল্পগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার। বাঙালি জাতি মাথা নোয়াতে জানে না। রক্তের ওপর হাঁটতে জানে।

পরে সকাল ৮টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে শুরু হয় আনন্দ ও উচ্ছ্বাসের উদ্বোধন। ৫২ সরকারি দপ্তরসহ অংশ নেয় ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে সিংহ হৃদয়ের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা দিবস পালন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply