
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-১৩ ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় রংপুর নগরীর বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্যবিধি না মানায় ২৯ টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করাসহ রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রেডক্রিসেন্ট, রোভার ও স্কাউটস স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.