
অনলাইন ডেস্ক:
রংপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন নার্স করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির চিকিৎসক, নার্সসহ ১৭ জনকে কোয়ারেন্টাইন করাসহ প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার একেএম নুরুন্নবী লাইজু জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষায় গত বুধবার নতুন করে ৩ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নার্স মঙ্গলবার করোনায় পজেটিভ চিহ্নিত হয়েছেন বলে জানা গেছে। রংপুর শিশু হাসপাতালের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ৫ জন করোনায় আক্রান্ত রোগী বর্তমানে চিকিৎসা গ্রহন করছেন বলে জানা গেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমিন আহমেদ খান জানান এ পর্যন্ত ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ৬৯ জনকে নিবির আইসোলেশনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.