
রংপুর অফিস:
রংপুরে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস প্রকল্পর অবহিতকরণ অঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি)-এর উদ্যোগে “মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি)-২” প্রকল্পের অবহিতকরন কর্মশালার আয়োজন করা হয়।
এমফোরসি-২ প্রকল্পটি বাংলাদেশে অবস্থিত সুইস দূতাবাস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এবং সুইসকন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এমফোরসি-২ প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ধারিত চর সমূহের দরিদ্র পরিবারের আয় ও কর্মসংস্থানের সুযােগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা ও বিপদাপন্নতা হাস করা।
এই লক্ষ্যে এমফোরসি-২য় পর্যায় শীর্ষক প্রকল্পটি দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে জুলাই ২০২০ ইং থেকে জুন’ ২০২৪ ইং পর্যন্ত ৬ টি জেলার (গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, জামালপুর ও শরিয়তপুর) নতুন এলাকার চরাঞ্চলের চরবাসীদের সার্বিক অর্থনৈতিক উন্নতি, বাজারের সঙ্গে যােগাযােগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন কৌশল রপ্ত করার কাজ করছে।
উল্লেখ্য, প্রকল্পটির প্রথম পর্যায় মে ২০১৩ ইং হতে ডিসেম্বর ২০১৯ ইং তারিখে সমাপ্ত হয়েছে এবং এর মাধ্যমে ১,২৪,০০০ চর পরিবার উপকৃত হয়েছে। উপরোক্ত কর্মশালাটি এমফোরসি-২ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান ও প্রকল্প সংশি¬ষ্ট বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতার মাধ্যমে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান, উপ-পরিচালক, কষি স¤প্রসারণ অধিদ রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সিরাজুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনাব উঃ মোঃ ওবায়দুর রহমান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ আনোয়রুল হক, উপ-পরিচালক, কৃষি বিপনণ অধিদপ্তর ইয়াসির আরাফাত, ম্যানেজার পার্টনারশীপ এন্ড প্রান্টস এবং প্রধান আলোচক হিসাবে এমফোরসি ২ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন ডঃ মোঃ আব্দুল মজিদ প্রামানিক , এমফোরসি-২ এর প্রকল্প পরিচালক ও যুগ্ম পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এবং কর্মশালাটি সঞ্চালন করেন মোঃ মোজাহারুল হক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, কৃষি সম্পসারণ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তাগণ, বাস্তবায়নকারী সংস্থা সুইসকন্ট্রাক্ট বাংলাদেশ কর্মকর্তা গণ, রংপুর-এর জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ , প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ কোম্পানির প্রতিনিধিদবৃন্দ এবং চরাঞ্চলের কৃষক, বীজ ও ফসল বিক্রেতাগণ।
বিভিন্ন সরকারী ও বেসরকারী সেবা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে চরাঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবন ও জীবিকার মান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।
এম২৪নিউজ/আখতার