
নিউজ ডেস্ক:
মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট ওয়েফেয়ার এসোসিয়েশনের আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
আজ রবিবার (১০ জানুয়ারি) রংপুর ক্রিকেট গার্ডেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই টুর্নামেন্টের। এতে রংপুর জেলা প্রশাসনের ১টি টিম এবং রংপুর সিটি কর্পোরেশনের ৭টি টিম অংশগ্রহণ করছেন।
১০জানুয়ারি রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্ট। রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা প্রধান অতিথি থেকে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্ট্রাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ আব্দুল আলীম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড, রেজাউল করীম রাজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারন সম্পাদক এস.এম ইয়াসীর, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখার জন্য রংপুরের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু। দাবানল
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.