
নিউজ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, নগরীর বিভিন্ন স্থানে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্লিনিক ও সেবা প্যাথোলজিক্যাল সেন্টার। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬টি মামলায় ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.