
রংপুর অফিস:
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর মর্ডাণ মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ‘অর্জন’ এ পুস্পার্ঘ্য অপর্ন করা হয়।
শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।
এরপর নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল ও সুরভী উদ্যানস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানা, কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার