
নিউজ ডেস্ক:
রংপুর শহরতলীতে শুরু হল 'আলী এন্টারপ্রাইজ' এর অধীনে সওদাগর ডট কমের অনুমোদিত ট্রেড সেন্টার। বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে রংপুরে নিজেদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। অনুষ্ঠানে তিনি বলেন, 'ব্যবসায়ীদের জন্য অনলাইনের মাধ্যমেই পণ্যের পাইকারি বাজার সৃষ্টির আইডিয়া রংপুরে একদম নতুন, সওদাগর.কমকে অনেক ধন্যবাদ যে তারা দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন।'
ছোট, মাঝারি, বড় সব ধরনের দেশিয় প্রস্তুতকারক, উৎপাদনকারী, আমদানিকারক এবং পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন তারা আমাদের এই দেশিয় সরবরাহকৃত অনলাইন ভিত্তিক পাইকারি বাজার সওদাগরের সঙ্গে নিজেদের যুক্ত করে খুব সহজেই সারা দেশে ছড়িয়ে দিতে পারবেন নিজেদের পণ্য ও সেবা। ট্রেড সেন্টারের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার এলাকার পাইকারি ক্রেতা এবং বিক্রেতাদের প্রশিক্ষণ দেয়। এর ফলে নতুন ক্রেতা এবং বিক্রেতা তৈরি এবং অনলাইনে পণ্য কেনা-বেচায় সহযোগিতা করা, নতুন ক্রেতা ও বিক্রেতা ভেরিফাই করা ও শিপমেন্টের কাজ করা দ্রুত হবে।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান মুদতাফা সোহরাব চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট মো. রেযাউল ইসলাম মিলন ও ভাইস প্রেসিডেন্ট মো. শামছুর রহমান, রংপুর প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক রফিক সরকার ও রিপোর্টাস ক্লাবের প্রেসিডেন্ট হালিম আনসারি। আয়োজনে উপস্থিত ছিলেন সওদাগর.কমের প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.