
রংপুর অফিস:
রংপুর নগরীর নীলকন্ঠ এলাকা থেকে সোনা মিয়া (২৮) নামে এক যুবকের গলায় ফাঁসি লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার(১৭ জানুয়ারি) সকালে তার লাশ নিজ ঘড় থেকে উদ্ধার করা হয়।মৃত সোনা মিয়া নীলকন্ঠ এলাকার আব্দুল হামিদ মিয়ার পুত্র।পুলিশ সোনা মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়,মৃত সোনা মিয়া দীর্ঘ দিন থেকে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।গতকাল রবিবার রাতের কোনো এক সময় সে তার নিজ ঘরের চালের বাঁশের সঙ্গে রশি টানিয়ে গলায় ফাঁস দেয়।গতকাল সোমবার সকালে দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে কারন জানাযাবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.