
নিউজ ডেস্ক:
রংপুরে লাখ টাকা মূল্যের ৫০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে রংপুর সদর উপজেলার দক্ষিণ মোমিনপুর থেকে রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন রংপুর নগরীর পার্বতীপুরের মাহাতাব উদ্দিনের ছেলে নুর হক ও একই নগরীর ফড়িয়াটারীর মগর আলীর ছেলে মোকছেদ আলী।
শুক্রবার সকালে রংপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রংপুর-বদরগঞ্জ সড়কের সদর উপজেলার দক্ষিণ মোমিনপুর এলাকার একটি ইট ভাটার কাছে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা আরোহীদের গতিবিধি সন্দেহ হলে তা থামানো হয়। পরে তাদের তল্লাশি করে ৫০০ ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নুর ও মোকছেদকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.