
অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও পিলখানা ট্র্যাজেডিসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রংপুরে মহানগর ছাত্রশিবির।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও বিচার দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি। শাপলা, পিলখানা, জুলাই, ২৮ অক্টোবরসহ কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। এ সময় অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। সূত্র: যমুনা
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.