রংপুরে শিশুকে বলাৎকারের ঘটনায় সংঘর্ষ, আহত ৬

রংপুর অফিস:

রংপুর হারাগাছে ৫বছরের শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। অভিযুক্ত ধর্ষক কে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার রংপুর জেলার হারাগাছ মেট্রোথানার ধুমেরকুঠি পশ্চিমপাড়ায় (৫) বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার হয়।

বিকালে শিশুটি অসুস্থ হয়ে কান্নাকাটি করতে থাকলে তার নানা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম জিজ্ঞাসা করে কি হয়েছে। বাচ্চাটি ঘটনার কথা বলে দেয়। সেই ঘটনায় একই এলাকার শাহ আলমের ছেলে হাসান আলী পুক্কু(২০)কাছে ঘটনা জানতে চাইলে পুক্কুসহ ১০/১২জন ওই মুক্তিযোদ্ধার উপর ঝাপিয়ে পড়ে। এতে আহত হন দু’পক্ষের অন্তত ৬জন। আহতরা হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বলাৎকারের শিকার শিশুটিকে প্রথমে হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে হারাগাছ থানার অফিসার ইনচার্জ তদন্ত ফিরোজ ওয়াহিদ জানান, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এব্যাপারে ৫জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply