
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে মোজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাজীরহাট শালমারা বিলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোজাহিদুল শালমারা এলাকার ডিস ব্যবসায়ী হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
হাজীরহাট থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ৬টায় নিখোঁজ হয় মোজাহিদুল। এ ঘটনায় নিহতের পরিবার খোঁজাখুঁজিসহ থানা-পুলিশকে লিখিতভাবে অবহিত করেন। বৃহস্পতিবার দুপুরে শালমারা বিলের পাড়ে মোজাহিদুলের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মোজাহিদুলের চাচাতো ভাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
হাজীরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মোজাহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি মামলা দায়ের করেছে। আমরা হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাইকে হেফাজতে নিয়েছি। তার কাছ থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.