
রংপুর অফিস:
সকল শ্রমিকদের যাবতীয় বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সীমাহীন দুর্নীতি বন্ধে সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটির নেতারা।
আজ মঙ্গলবার দুপুরে দাবি আদায়ে রংপুর প্রেসক্লাব চত্তরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট।
আগামী ২৫ এপ্রিলের মধ্যে সকল কলকারখানা, গার্মেন্টস ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের যাবতীয় বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাসদ রংপুর মহানগর কমিটির আহ্বায়ক অমল কুমার সরকার, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার আহ্বায়ক ও সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.