
নিউজ ডেস্ক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ইকবাল সাবান ডিটারজেন্ট, কেমিক্যাল তৈরির সরঞ্জামাদি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উক্ত প্রতিষ্ঠানকে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেন।
এ সময় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, কং/৪৬৫ মোঃ রফিকুল ইসলাম, কং/৭১৩ বাবুল চন্দ্র উপস্থিত ছিলেন।
মহানগরীর নিউ জুম্মা পারা পাকার মাথাস্থ ইকবাল সোপ এন্ড ডিটারজেন্ট ফ্যাক্টরিতে অভিযান পরিচালানা করে বিপুল পরিমাণ পাকিজা গ্রীন সাবান, পাকিজা ইয়েলো সাবান, ইকবাল সুপার সাবান, এ্যাংকর ডিটারজেন্ট পাউডার, হাতি সাবান বিভিন্ন নামের, নোংগর বল সাবান, ফ্রেশ ওয়াশ ডিটারজেন্ট পাউডার, সিগাল পাখি বল সাবান,পাকা বল সাবান, তারা মার্কা বল সাবান, ইকবাল সুপার সাবান, সম্রাট বল সাবান, ডিলাক্স বল সাবান, কেমিক্যাল, স্টিকার ও তৈরি সামগ্রী, বিভিন্ন নামীয় ১৬টি আইটেমের সাবান এবং মেশিনপত্রসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।
এছাড়াও, উক্ত ফ্যাক্টরিতে ক্যামিস্ট নাই, বিএসটিআইয়ের অনুমোদন নাই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই, ফায়ার সার্ভিস প্রত্যয়ন নবায়ন নাই, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নাই, কর্মিদের চিকিৎসা সনদ নাই, কেমিক্যাল অরক্ষিত খোলা যায়গায়, অগ্নিনির্বাপক সঠিকভাবে স্থাপন নাই, মেশিন অপারেটর নাই, উৎপাদনের তারিখ ও মেয়াদ কাল নাই, ১৬ টি আইটেমের সাবান উৎপাদন হলেও আলাদা নামকরনের অনুমোদন নাই, সাবানের গায়ে কি কি উপাদান দিয়ে তৈরি তা উল্লেখ নাই।প
রবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উক্ত প্রতিষ্ঠানকে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.