
রংপুর অফিস:
রংপুর কোতয়ালী থানায় নিজ স্ত্রীর গায়ে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোশারফ হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের একটি আদালতে দন্ড ঘোষনার পর থেকে সে পালাতক ছিল।
রংপুর কোতয়ালী থানা সুত্রে জানাগেছে, এসআই মোঃ আহসান হাবীব-২ এর নেতৃত্বে একজন মৃত্যু দন্ড প্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নগরীর পূর্ব কিশামত এলাকার মোশারফ হোসেন(৫০) পিতা মৃত আজহার আলীকে ২০০৭ সালে নিজ স্ত্রীকে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে হত্যা করার মামলায় (মামলা নং ৫৬/০৭) মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। তার পর থেকে সে পালাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিত তার অবস্থান নিশ্চিত হয়ে রংপুর কোতয়ালী থানার এসআই মোঃ আহসান হাবীব-২ সংগীয় কং/১১০৩ রুপম সহ ২ দিনের অভিযান পরিচালনা করে গত ১৪ মে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুবাইল থানাধীন হায়দারাবাদ এলাকা থেকে গেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর কোতয়ালী থানার এসআই মোঃ আহসান হাবীব-২ জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সার্বিক সহায়তা ও নির্দেশনায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.