নিউজ ডেস্ক:
রংপুরে নির্মাণাধীন মসজিদে স্বেচ্ছায় শ্রম দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুন্না মিয়া নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর নিউ আদর্শপাড়া আলমগীর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
মুন্না নগরীর বেসরকারি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি পীরগাছা উপজেলার কদমতলা মনছুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু জানান, বিকেলে নির্মাণাধীন আলমগীর জামে মসজিদে বিদ্যুৎ সংযোগের কাজে মুন্নাসহ আরো কয়েকজন স্বেচ্ছায় শ্রম দিতে আসেন। এ সময় মসজিদের ছাদের কোল ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম জানান, মরদেহ উদ্ধার করে স্থানীয় কাউন্সিলরের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.