
নিউজ ডেস্ক:
রংপুরে নগরীতে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার দুপুরে অভিযানের প্রথম দিনে চোরাই মালামালসহ তিন দাগী চোরকে আটক করেছে।
আটকরা হলেন, নগরীর বাবুখা এলাকার সোহেল মিয়া পুতু ,শান্তিবাগ এলাকার আরিফ ও খামার এলাকার শহিদুল ইসলাম বাবু। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব উত্তম প্রসাদ পাঠক জানান, করোনাকালে নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত বেসরকারি ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ফ্লাট বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হঠাৎ করে চুরি বেড়ে যাওয়ায় তার নেতৃত্বে চোরদের বিরুদ্ধে অভিযান শুরু করে গোয়েন্দা বিভাগ।
অভিযানের প্রথম দিনে সোমবার নগরীর কলেজ রোড়ের চন্দ্রার মোড়ের একটি ছাত্রাবাস হতে চোরাই মালামালসহ তিন দাগী চোরকে আটক করা হয়। এ সময় তাদের কাজ থেকে দুইটি সিলিং ফ্যান, একটি ওয়াটার পাম্প, আইপি ক্যামেরা, তিনটি স্টিল সিট দরজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.