
নিউজ ডেস্ক:
রংপুরের ট্রাকস্ট্যান্ড এলাকায় মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সাদিয়া বেগম নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিকের এসি ইমরান হোসেন জানান, বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর ট্রাকস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর অটো রিকশা থেকে নেমে ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ দিকে, বিনোদপুর রেলগেট এলাকায় এলাকাবাসী বাসটিকে আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধা ঘটনাস্থলের পশ্চিমে পাঠান পাড়ায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন তিনি। নগরীর কামারপাড়ায় ওই বৃদ্ধা থাকতেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.