
রংপুর অফিস:
করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় হিজড়া জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। রংপুর মহানগরীর বিভিন্ন এলাকার ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
বুধবার(২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, "রংপুর মহানগরীর ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের আজ ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবি কর্মহীন মানুষ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।"
এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.