
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর নগরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। সোমবার ভোর রাতে রংপুর নগরীর ১৮ নং ওয়ার্ডের পিটিসি মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগিমারি ক্লিনিকপাড়ার আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম লেবু (২৫) ও একই উপজেলার সিংগিমারি প্রামানিকপাড়ার ছকির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) আলতাব হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে রংপুর নগরীর ১৮ নং ওয়ার্ডের পিটিসি মসজিদ সংলগ্ন এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই গোলাম মোর্শেদ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.