
স্টাফ রিপোর্টার (রংপুর):
র্যাব-১৩ রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকা থেকে সাড়ে ১৬ কেজি গাাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক র্যাব জব্দ করেছে।
র্যাব-১৩ রংপুর এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৩ রংপুর এর একটি অভিযানিক দল গত বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা এলাকার ২৯ নম্বর ওয়ার্ডের গোদা শিমলা গ্রাম থেকে ১৬ কেজি ৪ শো গ্রাম শুকনা গাাঁজাসহ মাদক বিক্রেতা সাখাওয়াত হোসেন ড্রাইভারকে গ্রেফতার করেছে।
সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সাঘাতি মৌজা এলাকার মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে। ধৃত মাদক বিক্রেতা সাখাওয়াত কৌশলে ভুট্রা ভর্তি ট্রাকের মধ্যে এসব গাঁজা লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ট্রাকে পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.