রংপুরে ৬ টন পলিথিন জব্দ, ৪ লাখ টাকা অর্থদণ্ড

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের অভিযানে ৬ টন পলিথিন জব্দ করা হয়। এসময় ৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধান নেতৃত্বে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ৮ টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। মোট ৬ টন ২৮০ কেজি পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

এম২৪নিউজ/আখতার