
রংপুর অফিস:
রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ প্যানেলের নিরংকুশ বিজয় হয়েছে।
গতকাল বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি ও আওয়ামীলীগের দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্ধিতায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির ১৫ টিতেই আওয়ামীলীগের বিজয় হয়েছে। বিএনপি প্যানেল থেকে কেবলমাত্র ২ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
আওয়ামীলীগ প্যানেলের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক পুনঃ নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ প্যানেলের নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি জহিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আকতার হোসেন জুয়েল, বারভবন সম্পাদক মোস্তফা জামান, লাইব্রেরী সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃকিত সম্পাদক প্রশান্ত কুমার, কার্যকরী সদস্য ফজলুল হক ফাহিম, গোলাম মওলা চৌধুরী, রাশেদুল ইসলাম রাসেল, মাহমুদুল ইসলাম রানা, আহসানুল হাবীব মিলন, মীর আশরাফুল ইসলাম লানজু ও বিএনপি প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্য এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম ও ফাতেমা আখতার কণা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.