
স্টাফ রিপোর্টার:
রংপুর কারমাইকেল কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম (৩২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিউল ইসলাম মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পোয়াথা গ্রামের আতিয়ার দম্পতির প্রথম সন্তান। রবিউল ৩৬তম বিসিএসের ক্যাডার কর্মকর্তা ছিলেন।
বুধবার (৭ মে) বুধবার সকাল ১০ টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, তিনি অত্যন্ত মেধাবি শান্ত নম্র ভদ্র প্রকৃতির শিক্ষক ছিলেন। রবিউলের জানাজার নামাজ বুধবার রাত ৯ঃ৩০ মিনিটে বৈরাতী ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.