
রংপুর অফিস:
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর দুই শিক্ষার্থী আট দিন ধরে নিখোঁজ হয়েছে। এ নিখোঁজের ঘটনায় গত ১ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দুই পরিবার পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালিথানা সুত্রে জানাযায়, নিখোঁজ দুই শিক্ষার্থী হলো মোঃ আদহাম আল সামি (১৬) ও তার বন্ধু আলাভী বিন আবদুল্লাহ (১৬)। দু’জনের বাড়ি রংপুর শহরের ধাপ কাকলি লেনে।
জিডি সূত্রে জানা যায়, আদহাম আল সামি ও আলাভী বিন আবদুল্লাহ গত ৩১ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে একসঙ্গে ধাপ শ্যামলী লেনের বাসা থেকে বের হয়। এর পর থেকে আর বাসায় ফেরেনি। নিখোঁজ সামির গায়ের রং শ্যামলা এবং তার বন্ধু আলভীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা। দুজনই মানসিকভাবে সুস্থ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আদহাম আল সামির বাবা সেকেন্দার আলী বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসা থেকে বের হওয়ার সময় সামি ও আলভীর পিঠে স্কুলব্যাগ ও দুটি কাপড়ের ব্যাগ ছিল। বিভিন্ন আত্মিয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছেন আত্মীয় স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান মেলেনি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) হোসেন আলী বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.