
স্টাফ রিপোর্টার (রংপুর):
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথম পর্যায়ে রংপুর জেলায় প্রায় তিন লাখ মানুষের মাঝে ভারত থেকে আসা অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন প্রয়োগ করা হবে ।
সোমবার (২৫ জানুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। তার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথম পর্যায়ে রংপুর জেলায় প্রায় তিন লাখ মানুষের মাঝে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় বলেন, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ১০ ধরনের ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যারা প্রথমে ভ্যাকসিন পাবে তাদের তালিকা তৈরির কাজ প্রায় চূড়ান্ত। ভ্যাকসিন সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় ফ্রিজিং ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের ৪ জন ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। তাদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজ চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.