
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা পুলিশের (জানুয়ারি-২০) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন এর সঞ্চালনায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম।
সভার শুরুতে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করেন। সভায় পুলিশ সুপার বলেন, পুলিশকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। পুলিশ যে দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে সেটা সাধারণ মানুষকে উপলব্ধি করাতে হবে।
পুলিশ সুপার আরো বলেন, মানুষ থানায় আসে খুব বিপদে পড়ে। তাই থানায় সেবা নিতে আসলে প্রত্যেক মানুষকে কোন রকম হয়রানি ছাড়াই সেবা দিতে হবে। তিনি বলেন, থানায় জিডি করতে গেলে বা মামলা করতে গেলে কারো কাছ থেকে টাকা নেওয়া যাবেনা। পুলিশ যে জনগণের বন্ধু সেটা আপনাদের (পুলিশের) আচার-ব্যবহার ও কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমেই জনগণের বিশ্বাস অর্জন করতে হবে।
কল্যান সভায় বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স, তাদের দাবি পেশ করেন এবং তাদের সকল সমস্যা প্রধান অতিথি শুনেন ও সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
জেলার আটটি থানার অফিসার ইনচার্জগণ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.