
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকের (১১জানুয়ারী) ম্যাচে রংপুর জেলা প্রশাসনের ক্রিকেট টিম "হাঁড়িভাঙ্গা কাটার্স" জয়লাভ করেছে।
রংপুর জেলা প্রশাসনের ক্রিকেট টিম "হাঁড়িভাঙ্গা কাটার্স" তিস্তা থান্ডার্স টিমকে ৭ উইকেটে পরাজিত করে। আজকের ম্যাচে "ম্যান অব ম্যাচ" হিসেবে মনোনীত হোন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার "হাঁড়িভাঙ্গা কাটার্স" টিমের অধিনায়ক আকবর আলী।
তিস্তা থান্ডার্স প্রথমে ব্যাট করতে নেমে ১০৮ রান সংগ্রহ করে। পরে রংপুর জেলা প্রশাসনের ক্রিকেট টিম "হাঁড়িভাঙ্গা কাটার্স" ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জয়লাভ করে। হাঁড়িভাঙ্গা কাটার্স" টিমের পরবর্তী ম্যাচ ১৩ জানুয়ারি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.