
রংপুর অফিস:
রংপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর শাপলা চত্ত্বরে জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু, সাবেক সংসদ সদস্য সহিদার রহমান জোসনা, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, তাঁতীদলের ফজলে এলাহী ডিউক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন রুবেলসহ অন্যরা। এরপর সেখানে অস্বচ্ছল-ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.