
অনলাইন ডেস্ক:
রংপুর সদর উপজেলাধীন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান গেইটের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে প্রত্যাহারের প্রতিবাদে মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাঈম হাসান, এজিএম, পল্লী বিদ্যুৎ সমিতি-২, আশরাফুল আলম, এজিএম এডমিন, রবিউল ইসলাম এজিএম ফাইন্যান্স শাখা, পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ অন্যান্য সদস্যরা।
এম২৪নিউজ/আখতার