
নিউজ ডেস্ক:
রংপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ'র বাবা বিশিষ্ট সাংবাদিক রশীদ বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শনিবার (২২ মে) ভোর ৫টা সাত মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।
মরহুমের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হবে।
বাদ আসর জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.