
নিউজ ডেস্ক:
কখনো বিকাশের প্রধান কর্মকর্তা। আবার কখনো এজেন্ট। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয়ে প্রতারণার একেক রকম ফাঁদ। গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয় লাখ লাখ টাকা। এভাবেই একের পর এক প্রতারণা করে যাচ্ছেছিলেন গোকুল মন্ডল। এই প্রতারকসহ তিনজনকে গ্রেফতার করেছে রংপুর সিআইডি পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর কেরানী পাড়াস্থ সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের সোনামুখির চড় এলাকার মৃত মাধব মন্ডলের ছেলে গোকুল মন্ডল (৪৮), একই জেলার দেওড়া এলাকার মজিবুর রহমানের ছেলে আব্বাছ হোসেন (২৩) ও পশ্চিম কাকৈর শিরুয়াইল এলাকার মৃত হোসেন গাজীর ছেলে ফিরোজ গাজি (২৭)।
তিনি জানান, রংপুর সিআইডি পুলিশের একটি অভিযানিক দল ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চক্রের প্রধান গোকুল মন্ডলকে সহ তার সহযোগীদের গ্রেফতার করেছে। এই চক্রটি দীর্ঘদিন বিকাশের কর্মকর্তা ও এজেন্ট পরিচয় দিতে প্রতারণা করে আসছে।
সিআইডি এসপি জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক ভুক্তভোগির দায়ের করা মামলার তদন্ত করে গিয়ে সিআইডি পুলিশ বিকাশের প্রতারক চক্রের সন্ধান পায়। তারা জানতে পারে, মূলত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে প্রতারক চক্রের মূল ঘাঁটি। সেখান থেকে সারাদেশে চক্রটি বিভিন্ন ভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনি তথ্যের উপর ভিত্তি করে রংপুর সিআইডির এসআই আহসান উল্লাহর নেতৃত্বে একটি দল ফরিদুপুর থেকে প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডলকে সহ তিনজনকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের প্রতারণার কথা স্বীকার করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের সাথে জড়িত অন্যদের ব্যাপারেও অনুসন্ধান করা হবে বলেও জানান সিআিইডি পুলিশের ওই কর্মকর্তা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.