
রংপুর অফিস:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি সোমবার রাতে রংপুর মহানগরীর বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন। এ সময় তিনি সনাতন ধর্ম্বালম্বীদের সাথে দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির দূর্গাপূজাঁ মন্ডপ, গুপ্তপাড়া পূজা মন্ডপ, ধর্মসভা পূজাঁ মন্ডপ ও পাকপাড়া পূজাঁ মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শনকরেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ ইয়াসির, জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, মহানগর যূগ্ম সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবন, শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দ্র সংকর গুহ রায়, সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন দেব বাবলু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.