
স্টাফ রিপোর্টার (রংপুর):
মুজিববর্ষ উপলক্ষে রংপুর নগরীর একশ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রবিবার সকালে রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপণ ও ১০ হাজার গাছের চারা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সহকারী কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকারসহ পুলিশের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.